"চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে" এই স্লোগানকে সামনে রেখে অগ্রগামী-Agragami এর উদ্যোগে শীতার্তদের জন্য শীতের সামান্য উপহার
আর্থিক দুরবস্থার কারণে অনেকেই শীতবস্ত্র কিনতে পারছে না। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় তারা চরম মানবেতর জীবন যাপন করছে। তাই মানবিক কারণে শীতার্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একজন শীতার্ত মানুষের গায়ে একটি শীতবস্ত্র দিতে পারা অনেক আনন্দের বিষয়।
আজ অগ্রগামী -Agragami স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যের উদ্যোগে ৩০টি পরিবারের শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। কম্বল বিতরনের সময় উপস্থিত ছিলেন অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা অঞ্জন কুমার রায়, সহকারি অধ্যাপক পদার্থ বিজ্ঞান এবং হাজী মোঃ আক্তার হোসেন, সহকারি অধ্যাপক হিসাব বিজ্ঞান।
অগ্রগামী সংগঠনের কমিটি ও সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমে ও আর্থিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরন কার্য সম্পূর্ণ করা হয়।
📢
আমাদের প্রত্যেক কে স্ব স্ব অবস্থান থেকে জনসেবামূলক কাজে নিজেকে আত্মনিবেদন করা উচিত। জনসেবায় আত্মনিবেদন করা পরম ইবাদত।

Post a Comment